ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

চাটখিলে ১১ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৬, ০৫:৪৮ পিএম

চাটখিলে ১১ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত

নোয়াখালীর চাটখিলে ১১ দলীয় জোটের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চাটখিল উপজেলা শহরের স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-১ আসন (চাটখিল ও সোনাইমুড়ির আংশিক) থেকে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জোটের নেতৃবৃন্দ।

সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহ। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন জোটের স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ আসনের ১১ দলীয় জোটের সদস্য সচিব মাওলানা মো. আক্তার হোসেন, এনসিপি নোয়াখালী জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, ১১ দলীয় জোট নোয়াখালী-১ আসনের সহকারী সদস্য সচিব ও সোনাইমুড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, খেলাফত আন্দোলন (দেয়াল ঘড়ি) নোয়াখালী জেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মো. আতাউল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা নায়েবে আমীর মো. ওমর ফারুক, এনসিপি চাটখিল উপজেলার প্রধান সমন্বয়কারী গোলাপ হোসেন ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজ, বাংলাদেশ ইসলামী চাটখিল উপজেলা সেক্রেটারি মাস্টার শাফায়াত হোসাইন এবং খেলাফত আন্দোলন বাংলাদেশ (বটগাছ) নোয়াখালী-১ আসনের অন্যতম নেতা মাওলানা মো. আব্দুল্লাহসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারা বলেন, নোয়াখালী-১ আসনে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহ একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। তাকে বিজয়ী করতে জোটের প্রতিটি নেতা-কর্মী মাঠপর্যায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহ বলেন, ‘আমি নির্বাচিত হলে নোয়াখালী-১ আসনের মানুষের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের জন্য কাজ করব। সবাইকে সঙ্গে নিয়ে একটি কল্যাণরাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চাই।’

সভা শেষে নির্বাচনী কার্যক্রম জোরদার করা, কেন্দ্রভিত্তিক সংগঠন শক্তিশালী করা এবং সাধারণ ভোটারদের কাছে জোটের বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইএইচ

Link copied!