ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৬, ০৬:৩৮ পিএম

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া, আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সুষ্ঠু পরিবেশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা এবং উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর বা নদী থেকে কেউ যেন ড্রেজিং করে মাটি ও বালু বিক্রি করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। 

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া, ইভটিজিং, চুরি ও বাল্যবিবাহ রোধে করণীয়, খোলা ট্রাকে বালু পরিবহন না করাসহ উপজেলার আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সেগুলো বাস্তবায়নে আলোকপাত করা হয়।

ইএইচ

Link copied!