সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:২৯ পিএম
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় উত্তরন হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।
উদ্বোধনকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং পোস্টাল ভোটে টিক চিহ্নের মাধ্যমে ভোট প্রদান করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত এ খুদা, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মী।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত মোট ১৩ হাজার ৫ শত ৯টি পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম-১ আসনে ৩ হাজার ৭ শত ৩টি, কুড়িগ্রাম-২ আসনে ৩ হাজার ৯ শত ২৩টি, কুড়িগ্রাম-৩ আসনে ২ হাজার ১ শত ১টি এবং কুড়িগ্রাম-৪ আসনে ৩ হাজার ৭ শত ৮২টি ভোট রয়েছে। এ ছাড়া কুড়িগ্রাম কারাগারের কারাবন্দি ১২ জন ভোট প্রদান করতে পারবেন।
ইএইচ