ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঞ্ছারামপুরে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার জব্দ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৬, ১০:০০ পিএম

বাঞ্ছারামপুরে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার জব্দ করেছে প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরমরিচাকান্দি এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, অনুমোদিত সীমানার বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভুঁইয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় কানাইনগর গ্রামের বাসিন্দা শিপনকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

জেএইচআর

Link copied!