ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

 শরীয়তপুরে ‘জনগনের মুখোমুখি’ প্রশ্নের উত্তরে প্রার্থীরা

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:২৪ পিএম

 শরীয়তপুরে ‘জনগনের মুখোমুখি’ প্রশ্নের উত্তরে প্রার্থীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মুখোমুখি হয়েছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থীরা। শুক্রবার বিকেল ৪টায় শরীয়তপুর সরকারি কলেজের মাঠে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

সুজনের শরীয়তপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট রাশেদুল ইসলাম মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠানে শরীয়তপুর-১ আসনের আটজন প্রার্থী অংশ নেন। 

উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের জালালুদ্দীন আহম্মেদ, গণঅধিকার পরিষদের ফিরোজ আহম্মেদ, জাতীয় নাগরিক পার্টির আবদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. তোফায়েল আহম্মেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাঈদ আহম্মেদ আসলাম, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম কর্নেল রাসেল, স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা এবং সুপ্রীম পার্টির নূরমোহাম্মদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুজনের বরিশাল জোনের সমন্বয়ক মেহের আফরোজ মিতা, সুজনের শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বরিশাল জেলা সুজনের সভাপতি গাজি জাহিদ হোসেন ও বরিশাল মহানগর সভাপতি আ. মোতালেব হাওলাদার।

প্রশ্নোত্তর পর্বে সুপ্রীম পার্টির প্রার্থী নূরমোহাম্মদ মিয়া বেগম খালেদা জিয়া সরকারের আমল নিয়ে নেতিবাচক মন্তব্য করায় বিএনপির নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় দুই পক্ষের মধ্যে হৈহুল্লা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে অনুষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও পরে পরিস্থিতি শান্ত হলে পুনরায় আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানে প্রার্থীদের কাছে ভোটাররা শরীয়তপুর-ঢাকা যাতায়াতের সুবিধার্থে নাওডোবা রেলস্টেশন নির্মাণ, রাস্তাঘাট উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান। এ ছাড়া জেলায় উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার তৈরির প্রতিশ্রুতি প্রত্যাশা করেন সাধারণ মানুষ।

ইএইচ

Link copied!