ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
নজরুল ইসলাম আজাদ

সন্ত্রাস, চাঁদাবাজ ও ডাকাতমুক্ত আড়াইহাজার গড়ব

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:১৪ পিএম

সন্ত্রাস, চাঁদাবাজ ও ডাকাতমুক্ত আড়াইহাজার গড়ব

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আগামী নির্বাচনে তিনি জয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করতে পারলে সন্ত্রাস, চাঁদাবাজ, চোর-ডাকাত এবং মাদকমুক্ত আড়াইহাজার গড়বেন। 

তিনি নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী। 

শনিবার সকাল ১১টায় আড়াইহাজার প্রাণিসম্পদ অফিস মাঠে অনুষ্ঠিত বিএনপির জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, আড়াইহাজার শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কথা পুনরাবৃত্তি করে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রের কাছে গিয়ে ফজরের নামাজ আদায় করার আহ্বান জানান। এ সময় তিনি ভোটকেন্দ্র খোলার সাথে সাথে নিজ নিজ ভোট প্রদান করার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা মাসরুর আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম আজাদ। বক্তারা তাদের বক্তৃতায় ধানের শীষকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম আজাদের ছোট ভাই স্ট্রাকট্রি গ্রুপের এমডি রাকিবুল ইসলাম রাকিব, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদউল্লাহ লিটন, বিআরডিবি এর চেয়ারম্যান সালাউদ্দিন আহাম্মেদ ডালিম, মুফতি নাসিরউদ্দিন খান ও মুফতি ইমরানুল বারী সিরাজী।

ইএইচ

Link copied!