ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লাঙ্গলের প্রার্থী রায়হান জামিলের নির্বাচনী প্রচারণায় লং ম্যান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৬, ০৫:২২ পিএম

লাঙ্গলের প্রার্থী রায়হান জামিলের নির্বাচনী প্রচারণায় লং ম্যান

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছে অভিনব উদ্যোগ। 

শনিবার সকাল ১১টার দিকে চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজারে ‘লং ম্যান’ নিয়ে নির্বাচনী প্রচারণা চালানো হয়।

এ সময় মুফতি রায়হান জামিল ও তার সমর্থকদের সাথে একজন লং ম্যান লাঙ্গল প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নেন। ব্যতিক্রমী এ প্রচারণা দেখতে বাজারে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

মুফতি রায়হান জামিল বলেন, তারা শান্তিপূর্ণ, সৃজনশীল ও জনবান্ধব নির্বাচনী প্রচারণায় বিশ্বাসী। মানুষের মুখে হাসি ফোটানো এবং নির্বাচনে উৎসবমুখর পরিবেশ তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে।

জাতীয় পার্টির এ প্রার্থী শুরু থেকেই নানা ধরনের ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছেন।

ইএইচ

Link copied!