সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:৩১ পিএম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. লিটন মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জেলা ছাত্রদল। একই সাথে তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।
জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গত বছরের ২ সেপ্টেম্বর মো. লিটন মিয়াকে পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে সাংগঠনিক আদর্শ ও রাজনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনা করে এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিউর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম শফিকের স্বাক্ষর রয়েছে।
ইএইচ