কিশোরগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:৩২ পিএম
কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে র্যাব।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও হেডকোয়ার্টারের একটি দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব হেডকোয়ার্টারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের জানান, অভিযানের আগে সিভিল পোশাকে থাকা র্যাব সদস্যদের কাছে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করেন দালাল চক্রের সদস্যরা। পরে হাতেনাতে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. মুস্তাফিজুর রহমান (৪৫), মো. মোতাহার হোসেন (২৭), মো. মিজানুর রহমান (৩০), মো. রনি (২৬), মো. বাদল মিয়া (৪৭), মো. হৃদয় মিয়া (২৫), মো. ফয়সাল (২২), আব্দুর রহমান (২৫), মো. হাফিজ হোসেন (৩০), মো. সাগর আহমেদ (৩৫), মো. শামিম মিয়া (৩১), মো. রাফসান (২৩), মো. মাসুদ রানা (৩৮), মো. রাসেল মিয়া (৩২), মো. শাফায়াতুল খালেক সাইফুল (৩৮), মো. অজুল মিয়া হৃদয় (২৫), মো. নাদিম মিয়া (২৮), মো. ইমন (২০), মো. সেলিম মজুমদার ও মো. মাহফুজ।
আটক ব্যক্তিদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এর মধ্যে প্রথম ১২ জনকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইএইচ