গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:২০ পিএম
রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ হলে গোয়ালন্দের ধুলাবালি সোনায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন রাজবাড়ী-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
রোববার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
উজানচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সভায় বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নঈম আনসারী, সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল ও সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, শহিদুল ইসলাম বাবলু, নাজিরুল ইসলাম তিতাস, মো. রোস্তম আলী মোল্লা ও ফারুক দেওয়ানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন মো. আলাউদ্দিন মৃধা ও মো. চুন্নু মীর মালত।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
তিনি নির্বাচিত হলে গোয়ালন্দ উপজেলায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, বিশ্ববিদ্যালয় স্থাপন, আধুনিক হাসপাতাল ও নদী শাসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন।
ইএইচ