ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর পক্ষে ছাত্রদলের গণসংযোগ

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:০৯ পিএম

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর পক্ষে ছাত্রদলের গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পক্ষে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। 

রোববার কুমিল্লা মহানগর ১০ নম্বর ওয়ার্ডের বাদুরতলা, ধর্মসাগর পার্ক ও পুলিশ লাইন এলাকায় এ গণসংযোগ করা হয়।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল প্রকার ষড়যন্ত্র মোকাবিলা করে ‘সবার আগে বাংলাদেশ’ এ বার্তাটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত সুজা, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিনুল আজীম কাফী, সহ-সভাপতি আহসান রাব্বি ও যুগ্ম আহ্বায়ক জামান উদ্দিন পাভেল প্রমুখ।

কর্মসূচিতে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ইএইচ

Link copied!