ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গুরুদাসপুরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৬:৫৫ পিএম

গুরুদাসপুরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির দীর্ঘ আন্দোলনের ফলই ১২ ফেব্রুয়ারির নির্বাচন। এ অর্জন ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে। 

সোমবার বিকেলে নাটোরের গুরুদাসপুর পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, নাটোর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আজিজকে বিজয়ী করতে নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ।

আব্দুল আজিজ তার বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আব্দুল আজিজকে জয়যুক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নির্বাচনকে সামনে রেখে এ জনসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

ইএইচ

Link copied!