ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

চাটখিলে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

আবু ছালেহ মাহমুদ চঞ্চল, চাটখিল

আবু ছালেহ মাহমুদ চঞ্চল, চাটখিল

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৭:০৩ পিএম

চাটখিলে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬৮ নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের চাটখিল উপজেলায় সেনাবাহিনী, র‍্যাব-১১, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার নোয়াখালী-১ আসনের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নে এ মহড়া অনুষ্ঠিত হয়।

সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজার থেকে যৌথ বাহিনীর মহড়া শুরু হয়। এরপর চাটখিলের পাঁচগাঁও ইউনিয়ন, চাটখিল পৌরসভা ও পরকোট ইউনিয়ন হয়ে সাহাপুর ইউনিয়নে পৌঁছায় বাহিনীর সদস্যদের গাড়িবহর। সাহাপুর উচ্চবিদ্যালয়ে যৌথ বাহিনীর পক্ষ থেকে স্থানীয় বাজার পরিচালনা কমিটিসহ সাধারণ জনগণকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের শক্ত অবস্থানের কথা জানানো হয়। এ সময় সাহাপুর বাজারের বিভিন্ন পয়েন্টে যৌথ বাহিনীর টহল দল অবস্থান নেয়।

সাহাপুর উচ্চবিদ্যালয় থেকে রওনা হয়ে রামনারায়ণপুর, খিলপাড়া ও নোয়াখলা ইউনিয়ন হয়ে পুনরায় পাঁচগাঁও ইউনিয়নে এসে মহড়া শেষ হয়। এ মহড়ার মাধ্যমে ভোটের সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির পাশাপাশি জনগণকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে সচেতন করা হয়।

মহড়ায় চাটখিল ও সুবর্ণচর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম বলেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোটাররা যেন নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সব বাহিনী বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। নির্বাচন প্রক্রিয়াকে কেউ ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি চলমান আছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মহড়ায় উপস্থিত ছিলেন, চাটখিল ও সুবর্ণচর সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, মেজর আসফিয়া মোবাশ্বের অর্থি, ক্যাপ্টেন পারভেজ, লেফটেন্যান্ট আনহার, মেজর ওয়াসিফ, চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফ, র‍্যাব-১১ এর হাবিলদার সাইফুল ইসলাম ও বিজিবির নায়ক সুবেদার বিকাশ।

ইএইচ

Link copied!