ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সখীপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় কাদের সিদ্দিকী

আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল)

আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল)

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৭:১১ পিএম

সখীপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় কাদের সিদ্দিকী

মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের সম্মানের জন্য স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের হরিণ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। 

সোমবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচালা বাজারে এক পথসভায় তিনি এ অনুরোধ জানান।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের সমর্থনে এ সভার আয়োজন করা হয়। কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি এ আসন থেকে ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এবং ২০০১ সালে নিজের দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল অংশ না নিলেও তিনি স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দিয়ে প্রচারণা চালাচ্ছেন।

পথসভায় কাদের সিদ্দিকী বিএনপি প্রার্থী আহমেদ আযম খানের সমালোচনা করে বলেন, ‘আহমেদ আযম খান মুক্তিযোদ্ধা না হয়েও নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করছেন। তার সামনে প্রবীণ বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিবকে মারধর করা হয়েছে। সরকার গঠন হওয়ার আগেই যদি এমন আচরণ হয়, তবে তিনি সংসদে গেলে সাধারণ মানুষ সখীপুরে থাকতে পারবেন না। মানুষের অনুরোধেই আমরা আহমেদ আযমের বিরুদ্ধে সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দিয়েছি।’

কাদের সিদ্দিকী আরও বলেন, তিনি ধানের শীষের বিপক্ষে নন, বরং ব্যক্তি আহমেদ আযম খানের বিরুদ্ধে। আযম খান টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক খালেক মন্ডলের সঙ্গে অসদাচরণ করেছেন এবং দলীয় ইফতার মাহফিলে বাধা দিয়েছেন। এসব কারণেই তিনি হরিণ প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছেন। সালাউদ্দিন আলমগীরের কাছে সখীপুর ও বাসাইলের মানুষ নিরাপদ থাকবে বলে তিনি মন্তব্য করেন।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক জাহাঙ্গীর ও সখীপুর পৌরসভা কমিটির সভাপতি আবু জাহিদ রিপন। গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামা কাদের সিদ্দিকীর আজ ছিল প্রচারণার দ্বিতীয় দিন।

ইএইচ

Link copied!