ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদারীপুরে স্বামী প্রণবানন্দজীর ১৩১তম আবির্ভাব তিথি ও মাঘীপূর্ণিমা উৎসব

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৭:৩৭ পিএম

মাদারীপুরে স্বামী প্রণবানন্দজীর ১৩১তম আবির্ভাব তিথি ও মাঘীপূর্ণিমা উৎসব

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুরে শ্রীশ্রী প্রণব মঠে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব তিথি ও মাঘীপূর্ণিমা মহোৎসব।

শনিবার থেকে শুরু হওয়া এ তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ঘিরে মঠ প্রাঙ্গণ এখন ভক্তদের পদচারণায় মুখরিত।

তিন দিনের এ আয়োজনে আধ্যাত্মিক ও ভক্তিমূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিন ৩১ জানুয়ারি শনিবার ভোরে মঙ্গলারতি, শ্রীশ্রী সঙ্ঘগীতা ও শ্রীমদভগবদগীতা পাঠের মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর আচার্যদেবের প্রতিকৃতিসহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দিনব্যাপী কর্মসূচিতে ছিল গুরু পূজা, শিব পূজারতি ও আচার্য বরণ।

দ্বিতীয় দিন রোববার ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় উৎসবের অন্যতম আকর্ষণ অষ্ট প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন। এ ছাড়া আচার্যদেবের মহাভিষেক, গুরুপূজারতি, অন্নকূট ভোগ, স্বামী প্রণবানন্দ জয়ন্তী উদযাপন ও উপস্থিত হাজারো ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

উৎসবের শেষ দিন সোমবার ২ ফেব্রুয়ারি মঙ্গলারতি শেষে সম্পন্ন হয় অষ্ট প্রহর হরিনাম সংকীর্তন। গুরু মহারাজের বিশেষ আশীর্বাদ গ্রহণ, বৈদিক বিশ্বশান্তি যজ্ঞ, ঠাকুরের দোলন উৎসব ও শ্রীশ্রী গুরুপূজারতির মাধ্যমে আজ এ মহাপুণ্যতিথির সমাপ্তি ঘটবে।

আবির্ভাব তিথি উপলক্ষে মঠ প্রাঙ্গণে বিশাল এক গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারতসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে বাজিতপুর এখন এক মিলনমেলায় পরিণত হয়েছে। 

আয়োজকরা জানান, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই প্রতিবছর এ মহোৎসবের আয়োজন করা হয়।

ইএইচ

Link copied!