ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

দৌলতদিয়ায় ফেরিতে আগুন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৮:০৮ পিএম

দৌলতদিয়ায় ফেরিতে আগুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নোঙর করা শাহ মখদুম নামের একটি রো রো ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার বিকেল পৌনে ৪টার দিকে ৪ নম্বর ফেরিঘাটে ফেরিটির ইঞ্জিন অংশের সাইলেন্সার পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়।

ঘটনার সময় ফেরিতে সাধারণ যাত্রী ও বিভিন্ন যানবাহন অবস্থান করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফেরির সাইলেন্সার পাইপের ভেতর থেকে আগুন বের হতে দেখা যায়। আগুন দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নিরাপত্তার স্বার্থে দ্রুত ফেরিতে থাকা যানবাহনগুলো পল্টুনে নামিয়ে ফেলা হয়।

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসেদ খান জানান, দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, ফেরির একজস্ট পাইপ দিয়ে কার্বন বের হওয়ার সময় ধোঁয়া থেকে আগুনের সৃষ্টি হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ইএইচ

Link copied!