ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
​মামুনুল হক

২৬-এর নির্বাচন হবে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই

​মো. মহসিন তালুকদার, মাদারীপুর

​মো. মহসিন তালুকদার, মাদারীপুর

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১১:২৫ এএম

২৬-এর নির্বাচন হবে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই

​বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, "আগামী ২৬-এর নির্বাচন হবে বাংলাদেশের গণমানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। এটি কেবল একটি সাধারণ নির্বাচন নয়, বরং রাষ্ট্র সংস্কার ও একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ।"

​সোমবার সন্ধ্যায় মাদারীপুরের ঐতিহাসিক শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ (রাজৈর-মাদারীপুর) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মুফতি আব্দুস সোবহান-এর সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

​সমাবেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মামুনুল হক বলেন, "টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে। গত ১৭ বছর যারা ভোট দিতে পারেনি, তারা আজ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। মানুষ এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ।"
​তিনি আরও বলেন, "জনগণ আজ ১১ দলীয় ঐক্যের প্রতীক— দাঁড়িপাল্লা, রিকশা, শাপলা কলি, দেয়াল ঘড়ি, ছাতা ও ঈগল পাখিতে সিল মারার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। ইনশাআল্লাহ, ব্যালটের মাধ্যমে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং ১১ দলীয় জোটের প্রার্থীরা বিজয়ী হয়ে বাংলাদেশে নতুন এক জাগরণ সৃষ্টি করবে।"

​মুফতি আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ​অ্যাডভোকেট শাকিল আহমেদ, জামায়াতে ইসলামীর টিম সদস্য (ফরিদপুর অঞ্চল) মাওলানা আবদুস সোবহান খান, মাদারীপুর-৩ আসনের মনোনীত প্রার্থী ​মাওলানা রফিকুল ইসলাম,  মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ​মোকলেছুর রহমান ও মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ​এনায়েত হোসেন। 

​সমাবেশে বক্তারা মাদারীপুর-২ আসনের উন্নয়নে মুফতি আব্দুস সোবহানকে জয়ী করার আহ্বান জানান এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

এএন

Link copied!