কুমিল্লা (বুড়িচং) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৭:০১ পিএম
কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের ছিনাইয়া গ্রামে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
বাদী মো. জয়নাল আবদীন (৫৮), পিতা- মৃত রোছমত আলী, সাং- ছিনাইয়া (মধ্যপাড়া) জানান, তার ক্রয়কৃত জমি সীমানা নির্ধারণ ও ভরাট করতে গেলে বিবাদী মোঃ সোহাগ মিয়া (৩৫), পিতা- বাবুল মিয়া এবং আবুল হোসেন (৪৫), পিতা- মৃত রুস্তম আলী, উভয় সাং- আনন্দপুর উত্তর পশ্চিম পাড়া, বাধা প্রদান, অশালীন গালিগালাজ এবং লাঠিসোটা নিয়ে হামলার চেষ্টা চালায়।
বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের বড় আনন্দপুর মৌজার খারিজ খতিয়ান নং ২৫-৭৫১, দাগ নং-৩০১১ এর অন্দরে ১১ শতক জমির মধ্যে ৮ শতক বাদীর ক্রয়কৃত ভিটা ভূমির পূর্বাংশ সীমানা নির্ধারণ ও ভরাটের সময় বিবাদীগণ উশৃঙ্খল আচরণ করে এবং লাঠিসোটা নিয়ে জয়নাল আবদীনকে মারতে উদ্যত হয়।
বাদী মো. জয়নাল আবদীন অভিযোগ করেছেন, বিবাদীগণ উশৃঙ্খল, পরস্পর লোভী এবং খারাপ প্রকৃতির। তারা দীর্ঘদিন ধরে বাদী ও তার পরিবারের উপর জোর জুলুম ও অত্যাচার চালাচ্ছেন এবং উক্ত দাগের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছেন। প্রায় ৬-৭ মাস আগে বাদী প্রবাসে থাকাকালীন সময়ে বিবাদীগণ ওই জমি দখল করে খুঁটি বসিয়ে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করেছিলেন। পরে বাদী ছুটিতে বাড়ি এসে বিষয়টি মিমাংসার চেষ্টা করলে বিবাদীগণ স্থানীয় বিচার-সালিশ মানতে রাজি হয়নি।
বর্তমানে বিবাদীগণ উক্ত দাগের পূর্বাংশে আনুমানিক ২ শতক জমি জোরপূর্বক দখল করে রেখেছেন এবং সেখানে নোংরা ও ময়লা পানি ফেলে জমির ক্ষতি সাধন করছেন। গত ১৫/১২/২৫ ইং তারিখ সকাল আনুমানিক ১০ টায় বাদী তাদেরকে তার জমি দখল থেকে বিরত থাকতে এবং ময়লা পানি ফেলা বন্ধ করতে বলেছেন। এতে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং লাঠিসোটা নিয়ে মারার জন্য উদ্যত হন।
স্থানীয় লোকজনও এ ঘটনার সাথে অবগত রয়েছেন। হুমকি ও ধমকির কারণে বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এএন