ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মাদারীপুর-১ আসনে নয়া সমীকরণ: আওয়ামী লীগের ‘জয় বাংলা’ স্লোগান এখন ধানের শীষের মিছিলে!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৭:১৯ পিএম

মাদারীপুর-১ আসনে নয়া সমীকরণ: আওয়ামী লীগের ‘জয় বাংলা’ স্লোগান এখন ধানের শীষের মিছিলে!

রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কমা এই প্রবাদটি যেন অক্ষরে অক্ষরে সত্য হয়ে ধরা দিল মাদারীপুর ১ বা শিবচর আসনে। যেখানে এতদিন ধানের শীষ আর নৌকার সমর্থকদের মধ্যে দা কুমড়া সম্পর্ক ছিল কমা সেখানে আজ এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা দল বেঁধে হাজির হয়েছেন বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে। শুধু উপস্থিত হওয়াই নয় কমা জয় বাংলা কমা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তাঁরা সরাসরি ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। 

মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে এই ঘটনা ঘটে কমা যা স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের ঝড় তুলেছে।

মাদারীপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে গতকাল অন্তত ২০ জন আওয়ামী লীগ নেতাকে মঞ্চে ও সামনের সারিতে দেখা গেছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান কমা উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা এবং কাঁঠালবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার ব্যাপারী। এ ছাড়াও অন্তত ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক কাউন্সিলররা এই বৈঠকে ধানের শীষের পক্ষে অবস্থান নেন।

বৈঠকের সবচেয়ে আলোচিত অংশ ছিল শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খানের বক্তব্য। তিনি মঞ্চে দাঁড়িয়ে তিন মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যের শুরু ও শেষে তিনি বেশ জোরালোভাবে জয় বাংলা কমা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন এবং পরক্ষণেই উপস্থিত সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তাঁর এই দ্বিমুখী অবস্থানের সময় বিএনপির স্থানীয় নেতাদের হাসিমুখে সমর্থন দিতে দেখা গেছে।

আওয়ামী লীগের এই হঠাৎ বিএনপিপ্রীতির কারণ নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। সভায় উপস্থিত আওয়ামী লীগ নেতাদের দাবি কমা তাঁরা সাবেক চিফ হুইপ ও প্রভাবশালী নেতা নূর ই আলম চৌধুরী লিটনের নির্দেশেই ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করছেন। স্থানীয় রাজনীতি বিশ্লেষকদের মতে কমা শিবচরে লিটন চৌধুরীর একচ্ছত্র আধিপত্য রয়েছে। তাঁর অনুসারীরা মনে করছেন কমা বিদ্রোহী প্রার্থীদের ঠেকাতে ধানের শীষের প্রার্থীকে সমর্থন দেওয়াটাই এখন তাঁদের জন্য নিরাপদ কৌশল।

আওয়ামী লীগ নেতাদের পাশে নিয়ে নাদিরা আক্তার তাঁর বক্তব্যে বলেন কমা কে কোন দল করল সেটা বড় বিষয় না কমা আমরা সবাই শিবচরের মানুষ। আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কমা সবার আগে বাংলাদেশ। আমরাও বলছি কমা সবার আগে শিবচর। তিনি আওয়ামী লীগ নেতাদের আশ্বস্ত করে বলেন যে কমা ধানের শীষ বিজয়ী হলে ভবিষ্যতে শিবচরে কারও নামে কোনো মিথ্যা মামলা বা অযথা হয়রানি করা হবে না।

মাদারীপুর ১ আসনের অদ্ভুত রাজনৈতিক চিত্র বিশ্লেষণে দেখা যায় কমা বিএনপি প্রার্থী নাদিরা আক্তার বর্তমানে আওয়ামী লীগের সমর্থন পাচ্ছেন এবং জয় বাংলা স্লোগান দিয়ে তাঁর পক্ষে প্রচারণা চলছে। গুঞ্জন অনুযায়ী এর নেপথ্য নায়ক হলেন নূর ই আলম চৌধুরী লিটন। অন্যদিকে বিদ্রোহী প্রার্থী কামাল জামান মোল্লা জাহাজ প্রতীক নিয়ে লড়ছেন কমা তিনিও আওয়ামী লীগের একাংশের সমর্থন পাচ্ছেন। তবে বিএনপির তৃণমূল নেতা কর্মীদের মধ্যে আওয়ামী লীগের এই পুনর্বাসন নিয়ে ক্ষোভ ও উদ্বেগ লক্ষ করা গেছে।

উল্লেখ্য, কমা মাদারীপুর ১ আসনে বিএনপি শুরুতে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দিয়েছিল। পরে দলীয় কোন্দলে তাঁর মনোনয়ন স্থগিত করে নাদিরা আক্তারকে দেওয়া হয়। কামাল জামান এখন বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন এবং তিনিও আওয়ামী লীগের আরেকটি অংশের সমর্থন পাচ্ছেন। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটি বিদ্রোহ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১০ জন নেতাকে বহিষ্কার করেছে। মাদারীপুর ১ আসনের এই মহামিলন একদিকে যেমন নির্বাচনী উত্তাপ বাড়িয়েছে কমা অন্যদিকে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। ধানের শীষের মিছিলে জয় বাংলা স্লোগান ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয় ছিনিয়ে আনতে নাদিরা আক্তারকে কতটা সাহায্য করবে কমা নাকি এটি বুমেরাং হয়ে দাঁড়াবে কমা তা দেখার অপেক্ষায় এখন পুরো শিবচর।

জেএইচআর

Link copied!