ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৫:৫১ পিএম

পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ স্লোগান সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে এ সভার আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় ও বেসরকারি সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট-এর বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সহিংসতা প্রতিরোধ, তরুণ প্রজন্মের দায়িত্ব ও সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চা জোরদারের ওপর বক্তব্য উপস্থাপন করেন পিএফজির জেলা সমন্বয়কারী ফিয়াজ শরীফ তমাল।

পিএফজি সদস্য সাইদুর রহমান প্রধানের সভাপতিত্বে ও সমন্বয়কারী জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পিএফজির সদস্য প্রভাষক নবীউল ইসলাম, মজিবুর রহমান, শাহজাহান মল্লিক ও হাবিবুর রহমান। এ ছাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, সাংবাদিক মতিন মোহম্মাদ, ফজলার রহমান এবং শিক্ষার্থীদের মধ্যে ফারহাদ ফুয়াদ তামিম, নাদিম হায়দার, আদুরী আকতার ও মেঘলা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তরুণ প্রজন্মের নাগরিকদের সক্রিয় ও সচেতন ভূমিকা অপরিহার্য। সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মতবিনিময় সভায় অংশ নেন।

আয়োজকরা জানান, শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও তরুণ প্রজন্মের ভাবনা নিয়ে এ ধরনের সংলাপ ও মতবিনিময় সভার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!