ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

চাটখিলে জামায়াত প্রার্থীর নারী কর্মীদের হেনস্তার অভিযোগ

আবু ছালেহ মাহমুদ চঞ্চল, চাটখিল (নোয়াখালী)

আবু ছালেহ মাহমুদ চঞ্চল, চাটখিল (নোয়াখালী)

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:১০ পিএম

চাটখিলে জামায়াত প্রার্থীর নারী কর্মীদের হেনস্তার অভিযোগ

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহর নারী কর্মীদের নির্বাচনী প্রচারে হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে। 

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রশিবির। 

উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, চাটখিল ও সোনাইমুড়ীর বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা নির্বাচনী প্রচারে বাড়ি বাড়ি গেলে তাদের বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হেনস্তা করছেন। 

এ ছাড়া বিএনপি প্রার্থীর পক্ষে রঙিন স্টিকার লাগানো এবং নির্দিষ্ট সময়ের আগে-পরে মাইকিং করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, এসব বিষয়ে প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। তাই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্মারকলিপি পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!