ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুমিল্লা–৬ আসনে মনিরুল হক চৌধুরীর উঠান বৈঠক

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:৫৯ পিএম

কুমিল্লা–৬ আসনে মনিরুল হক চৌধুরীর উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা–৬ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর বাদুরতলা ওয়াইডব্লিউসিএ স্কুল প্রাঙ্গণে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে কুমিল্লা মহানগরের ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা পৌরসভা থেকে সিটি করপোরেশন হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। একটি নগরীকে মেট্রোপলিটন হিসেবে গড়ে তুলতে হলে পরিকল্পিত অবকাঠামো দরকার। কুমিল্লায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নেই। আমি এমন একটি উদ্যোগ নিতে চাই, যাতে কুমিল্লা একটি আধুনিক, উন্নত ও বসবাসযোগ্য শহরে পরিণত হয়।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে কুমিল্লাকে পরিকল্পিতভাবে সম্প্রসারণ করতে হবে। নতুন প্রজন্ম আগুনের ফুলকি। মা-বোনেরা বহুবার ভোট দিয়েছেন, এবার আমাকে একবার সুযোগ দিন। আমি আপনাদের ভোটের প্রকৃত মূল্য দেব।

সভায় বক্তারা বলেন, আধুনিক ও বাসযোগ্য কুমিল্লা গড়ে তুলতে মনিরুল হক চৌধুরীর অভিজ্ঞতা ও নেতৃত্ব অপরিহার্য। একজন মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি সবসময় কুমিল্লার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন।

কুমিল্লা মহানগর বিএনপির ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি ইঞ্জিনিয়ার ইদ্রিস মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক উদবাতুল বারী আবু, মহানগর যুবদল নেতা ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, ৮ নম্বর ওয়ার্ড ও ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও ১০ নম্বর ওয়ার্ডের নির্বাচনী পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আতিক সেলিম রুবেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!