ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টঙ্গীবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:২৫ এএম

টঙ্গীবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সিপাহিপাড়া থেকে দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তুর্জয় মাঝি, হোসাইন মোহাম্মদ সাকিব ও মো. সানিয়াত। টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির ভেতরে ঢুকে পড়েন। এতে ঘটনাস্থলেই মো. সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিব মারা যান।

গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আতাউল করিম জানান, তুর্য মাঝি নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

টঙ্গীবাড়ি থানার ওসি মনিরুল ইসলাম বলেন, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং আরেকজনের হাসপাতালে নেওয়ার পরে মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রলিটি হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

জেএইচআর

Link copied!