ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামায়াতের বিরুদ্ধে হেফাজত আমিরের ‘জিহাদ’ ঘোষণা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:৪৯ পিএম

জামায়াতের বিরুদ্ধে হেফাজত আমিরের ‘জিহাদ’ ঘোষণা

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা দিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের প্রতি সমর্থন জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজীরহাট বড় মাদ্রাসায় বুখারি শরিফ খতম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে হেফাজত আমির বলেন, মওদুদীর জামাতের সাথে যারা জোট করেছে, তারাও মওদুদী। আমার কাছে এটি নির্বাচন নয়, এটি জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’। সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটি কোনোভাবেই জায়েজ নয়।

তিনি আরও বলেন, “আমরা শুধু ধানের শীষের প্রার্থীকে ভোট দিচ্ছি না, তাকে সামনে রেখে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। যদি আমরা কঠোরভাবে তাদের ভোট থেকে বঞ্চিত করতে না পারি, তাহলে তারা বাংলাদেশের দায়িত্ব নিয়ে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করবে।”

অনুষ্ঠানে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর, নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার মোহতামিম সালাহউদ্দিন নানুপুরী ও নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুল্লাহ কাসেমীসহ আলেম-ওলামা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বুখারি শরিফ খতম শেষে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

এ সময় বক্তারা চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন এবং ইসলামী মূল্যবোধ রক্ষার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

ইএইচ

Link copied!