ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আড়াইহাজারে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যার চেষ্টায় মামলা

শাজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

শাজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:২৫ পিএম

আড়াইহাজারে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যার চেষ্টায় মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক ছাত্রদল নেতা ও ব্যবসায়ী আমির হোসেনকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আমির হোসেন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্ৰামের মৃত কামিজ উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি আড়াইহাজারের পায়রা চত্বর এলাকা থেকে ব্যক্তিগত কাজ শেষে নিজস্ব প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন আমির হোসেন ও তার বন্ধু সাদেক। তারা বাঘানগর এলাকায় আড়াইহাজার-বিশনন্দি ফেরিঘাট বাইপাস রোডের হাজী শফিকুলের স’ মিলের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুষ্কৃতিকারীরা আমির হোসেনকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। এ সময় গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তারা প্রাণে বেঁচে যান।

আমির হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছেন তিনি।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমির হোসেনকে হত্যার চেষ্টার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!