ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিআরটিসির নিজস্ব ব্যবস্থাপনায় বাস তৈরির সক্ষমতা গর্বের: শেখ মইনউদ্দিন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৪:৩৩ পিএম

বিআরটিসির নিজস্ব ব্যবস্থাপনায় বাস তৈরির সক্ষমতা গর্বের: শেখ মইনউদ্দিন

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক দুটি এসি বাসের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার সকালে গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন। 

তিনি বলেন, বিআরটিসির নিজস্ব ব্যবস্থাপনায় বাস তৈরির এ সক্ষমতা আমাদের জন্য গর্বের ও অহঙ্কারের। এটি কেবল দুটি নতুন বাসের উদ্বোধন নয়, বরং আমাদের সক্ষমতারই বহিঃপ্রকাশ।

সড়ক ব্যবস্থাপনা নিয়ে শেখ মইনউদ্দিন বলেন, আমাদের সড়ক ব্যবস্থাপনায় অনেক বিশৃঙ্খলা রয়েছে। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সড়কে শৃঙ্খলা আনতে হবে। বিআরটিসিকে এ ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আমাদের সক্ষমতা এমন পর্যায়ে বাড়াতে হবে যাতে বাইরের গাড়িও এখানে সংযোজন করা যায়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিআরটিসির নিজস্ব কারখানায় এ দুটি এসি বাস তৈরি শুধু সূচনা মাত্র। আমরা সংস্থাটিকে আরও সম্প্রসারণ করতে চাই। সবার প্রচেষ্টায় বিআরটিসি আরও উন্নত হবে।

বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, বিআরটিসি কেবল একটি পরিবহন সংস্থা নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠান। নিজস্ব প্রশিক্ষণ অবকাঠামো ও ওয়ার্কশপের মাধ্যমে বিআরটিসি একটি সমন্বিত পরিবহন কাঠামো গড়ে তুলেছে। 

তিনি জানান, চলতি বছরের মধ্যেই কোরিয়া থেকে ৩৪০টি অত্যাধুনিক বাস আমদানির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ ছাড়া ভবিষ্যতে নতুন ট্রাক ও কোস্টার বাস যোগ করার পরিকল্পনাও রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিআরটিসির পরিচালক (অর্থ ও হিসাব) ড. অনুপম সাহা, পরিচালক (প্রশাসন ও অপারেশন) মো. রাহেনুল ইসলাম, পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) কর্নেল কাজী আইয়ুব আলী এবং বিআরটিসির বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক ও কর্মকর্তারা।

বর্তমানে বিআরটিসির প্রতিটি বাস ও ট্রাক ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেমের (ভিটিএস) মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে রিয়েল টাইম পর্যবেক্ষণ করা হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

ইএইচ

Link copied!