ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গাইবান্ধা-৩ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে শ্রমিক সমাবেশ

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা)

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা)

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৪:৫০ পিএম

গাইবান্ধা-৩ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে শ্রমিক সমাবেশ

গাইবান্ধা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের পক্ষে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার বিকেলে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা সীমানা ৩২ মাইল নাম স্থানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

লেবার সর্দার মোজাম্মেল হক মোজার সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ফরিদুল হক রুবেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছামছুল ইসলাম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ইট প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও ছ-মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম। 

এ ছাড়া শ্রমিক সদস্য হাই মিয়া, আ. জলিল, আব্দুল মতিন, এনামুল হক, আফসার আলী, চান্দু মিয়া, শাহীন মিয়া, নজরুল ইসলাম ও ছাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে ডা. সাদিক বলেন, বাংলাদেশের ইতিহাসে শ্রম ও শ্রমিকদের ঘামে গড়ে ওঠা সভ্যতায় শ্রমিকরাই আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। যে শ্রমিকদের ঘামে বহুতল অট্টালিকা তৈরি হয়, তারাই আজ অবহেলিত। শ্রমিকরা কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করলে সরকার বা ট্রেড ইউনিয়ন থেকে কোনো ক্ষতিপূরণ পায় না। তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কোনো বিমা নেই, যা করা খুবই জরুরি। বিএনপি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চায়।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে। এ আসনে ধানের শীষের বিজয় হলে তিনি শ্রমিকদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবেন। পলাশবাড়ীতে বাস-ট্রাক টার্মিনাল ও যাত্রী ছাউনিসহ রাস্তাঘাট, মসজিদ, মন্দির ও গির্জার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সমাবেশে উপস্থিত শ্রমিকেরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!