ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কিশোরগঞ্জ-১ আসনে রিকশা প্রতীককে সমর্থন দিল জামায়াত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:০৮ পিএম

কিশোরগঞ্জ-১ আসনে রিকশা প্রতীককে সমর্থন দিল জামায়াত

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ১১ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদীকে রিকশা প্রতীকে চূড়ান্ত সমর্থন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ দলীয় জোটের সিদ্ধান্তে কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়াকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়। একই আসনে জোটের শরিক খেলাফত মজলিসের ঘড়ি প্রতীকের প্রার্থীও ছিলেন। 

তবে জোটগত সমঝোতা অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদীকে একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে এক সমাবেশে আল্লামা মামুনুল হকও তাকে সমর্থন দিয়ে যান।

মুফতি হেদায়াতুল্লাহ হাদী বলেন, আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রিকশা প্রতীকে সমর্থন ও প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন বলেন, জোটের শরিক দলের জন্য আমরা এ আসনটি ছেড়ে দিলেও একক প্রার্থী নিয়ে অস্পষ্টতা ছিল। বর্তমানে কেন্দ্রীয় সিদ্ধান্তে আমরা রিকশা প্রতীকের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদীকে সমর্থন দিয়ে প্রচারণা চালাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ক্বারী নজরুল ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিসের সদর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মোমেন শের জাহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব রেজাউল হাসনাত নাহিদ, সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন ও সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল প্রিন্সসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

ইএইচ

Link copied!