ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারীদের উন্নয়নে ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা মিয়া নুরুদ্দিন অপুর

ডামুড্যা প্রতিনিধি

ডামুড্যা প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৩৭ পিএম

নারীদের উন্নয়নে ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা মিয়া নুরুদ্দিন অপুর

বিএনপি সরকার গঠন করলে দেশের নারীদের কর্মসংস্থান সৃষ্টি, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন এবং সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি দলটির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, নারীরা শুধু পরিবার নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। অথচ বর্তমান বাস্তবতায় নারীরা নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। বিএনপি বিশ্বাস করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

শনিবার দুপুরে ডামুড্যা পৌরসভায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

মিয়া নুরুদ্দিন বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যে নারীদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং নেতৃত্ব বিকাশের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার গঠন করতে পারলে নারীদের জন্য নতুন কর্মক্ষেত্র সৃষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নারী উদ্যোক্তা তৈরিতে প্রণোদনা দেওয়া হবে। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা, সমান মজুরি ও মর্যাদা নিশ্চিত করা বিএনপির অন্যতম অঙ্গীকার।

নারীদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য রোধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে মিয়া নুরুদ্দিন বলেন, গ্রাম থেকে শহর সবখানেই নারীরা অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন। বিএনপি ক্ষমতায় এলে এসব সমস্যার সমাধানে বাস্তবভিত্তিক ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময় ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!