মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)
ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৪৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের জনসভায় আগমনকে কেন্দ্র করে গোয়ালন্দে নির্বাচনী শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা তিনটার দিকে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আইয়ুব আলী খানের নেতৃত্বে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে নারী-পুরুষের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গোয়ালন্দ বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় মো. আইয়ুব আলী খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে আপনারা সবাই ভোট দেবেন এবং রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহসভাপতি মো. রাজ্জাক মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম সরদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সবুজ সরদার ও পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওয়াজেদ আলীসহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ইএইচ