ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদপুরে পুকুরের পানিতে লুকিয়ে রাখা বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৪১ পিএম

ফরিদপুরে পুকুরের পানিতে লুকিয়ে রাখা বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের একটি পুকুরে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা চারটি বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র, গুলি উদ্ধার করা হয়েছে। 

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদরের কানাইপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়ক-সংলগ্ন কানাইপুর আখ সেন্টারের পুকুরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে এই অভিযান চালান। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এসব অস্ত্র নির্বাচনে ব্যবহারের জন্য মজুত করা হয়ে থাকতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি চারটি অত্যাধুনিক পিস্তল, দুটি ওয়ান সিঙ্গেল গান, ১৬টি গুলি, শতাধিক রামদা, বল্লম, সরকি ও চাকু। সেনাবাহিনীর ধারণা, আসন্ন নির্বাচনে নাশকতা করার লক্ষ্যে দুর্বৃত্তরা অস্ত্রগুলো মজুত করে রেখেছিল।

ফরিদপুর সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র মজুত করে রাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৯টা থেকে পুকুরটি ঘিরে ফেলে সেনাবাহিনী, বিজিবি ও থানা-পুলিশ। পরে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ শুরু করা হয়। পানি কমে এলে বেলা সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের সহায়তায় পুকুরে জাল ফেলে অভিযান চালানো হয়। এ সময় একে একে চারটি প্যাকেটে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার হয়।

উদ্ধার অভিযান শেষে ফরিদপুর সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিছু দুষ্কৃতকারী চক্র নির্বাচনের দিন এটা ব্যবহার করবে বলে জানতে পারি। যার ধারাবাহিকতায় এখানে অস্ত্রগুলো এখানে মজুত করে রাখা হয়। অস্ত্রগুলো থানায় জব্দ করা এবং ৫ আগস্টের পরে লুট হয়ে যায়। এগুলো থানায় হস্তান্তর করা হবে এবং পুলিশ তদন্ত করে জানাতে পারবে তাদের জব্দ অস্ত্র কি না। এ ঘটনায় এখনো জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, অস্ত্রগুলো এখনো থানায় আসেনি। পুলিশ পাঠানো হয়েছে। তারা এখনো থানায় পৌঁছায়নি। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে। 

এএন

Link copied!