ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাজিতপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইলেন তিন বারের মার্কিন সিনেটর 

মো. খসরু মিয়া, বাজিতপুর (কিশোরগঞ্জ) 

মো. খসরু মিয়া, বাজিতপুর (কিশোরগঞ্জ) 

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১২:১২ পিএম

বাজিতপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইলেন তিন বারের মার্কিন সিনেটর 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ–৫ (বাজিতপুর–নিকলী) আসনে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালের হাঁস মার্কা প্রতীকের ঐতিহাসিক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল তিনটায় বাজিতপুরের ঐতিহাসিক ডাক বাংলার মাঠে আয়োজিত এই জনসভায় হাজারো মানুষের ঢল নামে, যা পরিণত হয় এক বিশাল মহাসমাবেশে। 

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রপ্রবাসী তিন বারের মার্কিন সিনেটর শেখ মুজাহিদ রহমান চন্দন। 

তিনি বলেন, “আমি যদি যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারি, তাহলে আমার ভাই কেন বাংলাদেশের সংসদ সদস্য হতে পারবে না? গত ৪৬ বছর ধরে আমি বিদেশে আছি। এই সময়ে বাংলাদেশ অনেক উন্নয়ন করেছে, কিন্তু বাজিতপুর ও নিকলী এখনো পিছিয়ে আছে। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা হাঁস মার্কায় ভোট দিয়ে আমার ছোট ভাইকে জয়যুক্ত করুন।” 

তিনি আরও বলেন, বাজিতপুর–নিকলীর মানুষ যদি ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ায়, তাহলে এই জনপদে কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব। জনসভায় প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, আমি আপনাদের কাছে একটি মাত্র ভোট ভিক্ষা চাই। আমাকে একটি ভোট দিন—আমি আপনাদের পাঁচ বছর নিরাপত্তা দিব। ইনশাল্লাহ আপনারা দরজা খোলা রেখেই নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।”

তিনি আরও বলেন, “দুই যুগেরও বেশি সময় ধরে আমি বাজিতপুর–নিকলীর মানুষের পাশে ছিলাম, আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। দল-মত নির্বিশেষে—হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধ—সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই এলাকাকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই।”

বহিষ্কার প্রসঙ্গে ইকবাল বলেন, আমার দলের যেসব নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে, তাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি বিজয়ের মাধ্যমে এই অন্যায়ের জবাব দেওয়া হবে এবং সেই বিজয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কে উপহার হিসেবে তুলে দেওয়া হবে।” 

জনসভায় বাজিতপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হলে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। ডাক বাংলার মাঠে সৃষ্টি হয় এক ঐতিহাসিক রাজনৈতিক জনসমাবেশ।

এএন

Link copied!