ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নির্বাচনে জাতীয় পতাকার অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে আনসার: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৪:২৫ পিএম

নির্বাচনে জাতীয় পতাকার অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে আনসার: মহাপরিচালক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করার লক্ষ্যে পেশাদারত্বের সঙ্গে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

এরই অংশ হিসেবে আজ রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বাহিনীর জেলা নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সমাবেশে চট্টগ্রাম জেলার ২৫ হাজার ৫৪৫ জন সদস্য সরাসরি অংশ নেন। এ ছাড়া কক্সবাজার জেলার ৭ হাজার ৭১৪ জন সদস্য জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ভার্চ্যুয়ালি সমাবেশে যুক্ত ছিলেন।

সমাবেশে মহাপরিচালক উপস্থিত সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব, নৈতিকতা ও আচরণবিধি প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, নির্বাচনী কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে এবারই প্রথম আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনা ও তদারকি পদ্ধতি সংযোজন করা হয়েছে।

দায়িত্বে নিয়োজিত সদস্যদের উদ্দেশে মহাপরিচালক বলেন, ‘প্রতিটি সদস্য একজন সাধারণ ভোটারের প্রতিনিধি এবং জাতীয় পতাকার অতন্দ্র প্রহরী। নিরপেক্ষতা নিশ্চিত করতে কোনো সদস্যকে নিজ ইউনিয়নে দায়িত্ব দেওয়া হয়নি। বাহিনীর সদস্যরা কোনো বিশেষ পক্ষের নন; তারা নৈতিকতার আমানত রক্ষার কারিগর।’

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আরও জানান, এবার ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা এবং মন্ত্রণালয় পর্যন্ত বিস্তৃত ডিজিটাল তদারকির মাধ্যমে প্রতিটি মুহূর্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। রাষ্ট্রীয় স্বার্থ ও শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজ ৮ ফেব্রুয়ারি থেকেই নির্বাচনী স্ট্রাইকিং ফোর্সসহ সব সদস্যের মোতায়েন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ১৩ জন সদস্যকে প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ বা ৯৯৯ নম্বরে যোগাযোগের পরামর্শ দেন মহাপরিচালক। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র বা দায়িত্ব পালনসংক্রান্ত ছবি ও ভিডিও শেয়ার করার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে এবার এসটিডিএমএস সফটওয়্যারের মাধ্যমে সরাসরি নিজস্ব অ্যাকাউন্টে ভাতা ও খাবারের টাকা পাঠানো হচ্ছে বলে জানান মহাপরিচালক। 

তিনি আশা প্রকাশ করেন, আনসার ও ভিডিপির এ আধুনিকায়ন ও পেশাদারত্ব সুষ্ঠু নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইএইচ

Link copied!