ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা কাল, উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:০৬ পিএম

ফরিদগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা কাল, উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। 

আগামীকাল সোমবার সকাল ১০টায় ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা বক্তব্য রাখবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চাঁদপুর-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা, স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক এইচ এম সাইফ আলি খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম আবিদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং স্থানীয় উন্নয়নের প্রত্যাশা তুলে ধরতেই এ জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

ইএইচ

Link copied!