ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গুইমারায় ধানের শীষের সমর্থনে বিশাল মিছিল ও সমাবেশ

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:৪৩ এএম

গুইমারায় ধানের শীষের সমর্থনে বিশাল মিছিল ও সমাবেশ

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ধানের শীষের সমর্থনে এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে হাফছড়ি ইউনিয়ন শাখা ওয়াদুদ ভূঁইয়া সমর্থক পরিষদের আহ্বায়ক মো. বাচ্চু মিয়ার উদ্যোগে আয়োজিত এ মিছিলটি বড়পিলাক বাজার থেকে শুরু হয়ে জালিয়াপাড়া চৌরাস্তা প্রদক্ষিণ করে গুইমারা সদর ঘুরে সংক্ষিপ্ত পথসভা ও সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক, প্রবীণ সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ওয়াদুদ ভূঁইয়া সমর্থক পরিষদের উপদেষ্টা মো. ইউচুপ, উপজেলা আহ্বায়ক মোকলেছুর রহমান, সদস্য সচিব আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান নির্বাচনী মাঠে ১১ জন প্রার্থীর মধ্যে ওয়াদুদ ভূঁইয়া একজন পরীক্ষিত, দক্ষ ও জনবান্ধব নেতা। তিনি মাটি ও মানুষের নেতা হিসেবে পাহাড়ি জনগোষ্ঠীর আস্থা অর্জন করেছেন।

তারা আরও বলেন, সংসদ সদস্য থাকাকালে ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ি জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নসহ নানা খাতে তার অবদান আজও সাধারণ মানুষ স্মরণ করে।

বক্তারা পাহাড়ে স্থায়ী শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, এই অঞ্চলের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ওয়াদুদ ভূঁইয়ার কোনো বিকল্প নেই। ধানের শীষে ভোট দিয়ে তাকে পুনরায় বিজয়ী করতে হবে।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

এএন

Link copied!