সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:২৩ পিএম
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড হতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দীর্ঘ সময় ধরে ঢাকা-চট্টগ্রাম, মহাসড়ক ঢাকা-সিলেট মহাসড়কে হাজারও যানবাহন আটকে আছে সড়কে।
স্থানীয় সূত্র জানান, আজ সকাল থেকেই বাস, ট্রাক এবং ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় ধরে সড়কে স্থবির হয়ে আছে। যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ট্রাফিক পুলিশ জানায়, ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বিপুলসংখ্যক মানুষ গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ায় যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। কিন্তু নির্বাচনী দায়িত্ব পালনে বেশিরভাগ পুলিশ সদস্য মাঠে থাকায় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে রয়েছে মাত্র হাতেগোনা কয়েকজন।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস জানান, নির্বাচন উপলক্ষে আমাদের প্রায় সব সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা শিমরাইলে মাত্র কয়েকজন দায়িত্ব পালন করছি। পর্যাপ্ত জনবল না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাহাবুর রহমান বলেন, 'ঢাকা-সিলেট মহাসড়কে চলমান সংস্কার কাজের কারণে সেখানকার যানজটের প্রভাব এই সড়কেও পড়েছে। নির্বাচনী দায়িত্বে আমাদের বেশিরভাগ সদস্য চলে যাওয়ায় জনবল সংকটে যানবাহন নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছি। আমাদের থানায় মাত্র চারজন পুলিশ সদস্য রয়েছে। বাকিরা সবাই নির্বাচনী ডিউটিতে। আমরা যানজট নিরসনের চেষ্টা অব্যাহত রয়েছে, সমাধান হয়ে যাবে।
এএন