ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
রেঞ্জ কমান্ডার

নির্বাচন উৎসবমুখর করতে আনসার-ভিডিপিকে দায়িত্বশীল হতে হবে

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০২:৩৬ পিএম

নির্বাচন উৎসবমুখর করতে আনসার-ভিডিপিকে দায়িত্বশীল হতে হবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে। 

সোমবার দুপুরে নেত্রকোণা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক প্রস্তুতিমূলক সমাবেশে এই নির্দেশনা দেওয়া হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক এবং ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার কামরুন্নাহার বিভিএম, বিএএমএস, পিভিএম। তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ ও সুশৃঙ্খল বাহিনী। সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং দেশের ক্রান্তিকালে এই বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

প্রধান অতিথি আরও জানান, নেত্রকোণা জেলার নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে ৮ হাজার ৭৮৮ জন আনসার ও ভিডিপি সদস্যকে মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে আনন্দঘন ও শান্তিপূর্ণ করতে তাঁরা পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন।

নেত্রকোণা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এই সমাবেশে জেলা কমান্ড্যান্ট মো. জিন্নাতুল ইসলামসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবেশে সদস্যদের নির্বাচনী নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

জেএইচআর

Link copied!