ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, নিভে গেল তিন বন্ধুর প্রাণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৫:০৩ পিএম

বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, নিভে গেল তিন বন্ধুর প্রাণ

একই স্কুল, একই শ্রেণি আর একই স্বপ্ন সবকিছুর ইতি টানল একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির তিন ছাত্র। 

সর্বশেষ  সোমবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফ হোসেন (১৪)। এর আগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার দুই বন্ধু রহমত আলী (১৪) ও সাহাবী হোসেনের (১৪)।

সকালে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দুই বন্ধুর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় সাইফকে। একসাথে বেড়ে ওঠা আর পড়াশোনা করা তিন বন্ধুর এমন করুণ বিদায়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শনিবার সকাল ৯টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মাদ্রাসা মোড় থেকে কিশোরীনগরগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। তার আগে সকাল ৮টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে বাড়ি ফেরার সময় হাজীপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই মারা যায় দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাহাবী হোসেন। গুরুতর আহত অবস্থায় জিয়ার আলীর ছেলে সাইফ হোসেনকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে সে মারা যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত সাইফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত তিনজনকেই তাদের নিজ এলাকার একই কবরস্থানে দাফন করা হয়েছে।

তিন কিশোরের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের মাতম চলছে।

ইএইচ

Link copied!