ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে বিশ্বকে তাক লাগিয়ে দেবে বাংলাদেশ: সোহেল

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৫:১১ পিএম

তারেক রহমানের নেতৃত্বে বিশ্বকে তাক লাগিয়ে দেবে বাংলাদেশ: সোহেল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃত আদর্শে বিশ্বাসীরা কখনো লোভ-লালসার কাছে মাথা নত করে না। দীর্ঘ ১৭ বছর ধরে দমন-পীড়ন, মামলা-হামলা ও নির্যাতনের মুখেও বিএনপির নেতা-কর্মীরা বীরত্ব ও সাহসিকতার সাথে রাজপথে টিকে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

সোমবার বিকেলে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোহেল বলেন, কোনো অপশক্তিই শহীদ জিয়ার গড়া রাজনৈতিক দল বিএনপিকে বাংলার মাটি থেকে একচুলও সরাতে পারবে না। তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো এক অবিস্মরণীয় রাষ্ট্র। তারেক রহমান দেশের নেতৃত্বে এলে উন্নয়নের আলো ছড়াবে এবং ফরিদগঞ্জের উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষ অর্থের কাছে বিক্রি হয় না, মানুষ বিক্রি হয় আদর্শ ও নীতির কাছে। তিনি ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক বলেন, ‘ফরিদগঞ্জের যুবদলের কিছু নেতা ভুল পথে হাঁটছে। যারা ভুল পথে হাঁটছে, তাদের আজ রাত ১২টা পর্যন্ত সময় দিলাম। নিজেকে শুধরাতে না পারলে বাকি জীবনের জন্য বিএনপি করা শেষ হয়ে যাবে। ব্যক্তি স্বার্থে নিজের ক্যারিয়ার শেষ করার প্রয়োজন নেই।’

জেলা বিএনপির সহসভাপতি ও চাঁদপুর-৪ আসনের নির্বাচনী সমন্বয়ক শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ, রাশেদা বেগম হীরা, অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, আজিজুর রহমান ও মজিবুর রহমান দুলাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন শরীফুল ইসলাম রাকিব, আনন্দ সাহা, শুক্কুর পাটওয়ারী, এম জেড আই জহিরুল ইসলাম, শেখ ফরিদ হোসাইন, নজরুল ইসলাম নোমান, বিল্লাল হোসেন, তরেক রহমান আজিজ, নাছির উদ্দিন পাটোয়ারী, মাহফুজুর রহমান টিপু, আব্দুল মতিন, ফজলুর রহমান ফজলু ও জেরেন আক্তার।

ইএইচ

Link copied!