ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইসলামপুরে বিএনপির জনসভা ও গণমিছিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৫:৫৭ পিএম

ইসলামপুরে বিএনপির জনসভা ও গণমিছিল

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভা শেষে শহরের প্রধান প্রধান সড়কে একটি গণমিছিল বের করা হয়।

সোমবার দুপুরে ইসলামপুর সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু। 

তিনি বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও ভোটে নির্বাচিত হতে পারলে বেকার যুবকদের কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং নদীভাঙনসহ উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। 

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, শিক্ষা অনুরাগী শরিফুল ইসলাম খান ফরহাদ এবং উপজেলা মহিলা দলের সহসভাপতি নাশিদা শাফিজ বিন্তি।

এ সময় উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

জনসভা শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ইএইচ

Link copied!