ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
আবু তাহের তালুকদার

এমপি হতে পারলে প্রতিটি মানুষকে বুকে জায়গা দেবো

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:৪৭ পিএম

এমপি হতে পারলে প্রতিটি মানুষকে বুকে জায়গা দেবো

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার বলেছেন, ‘আমি যদি আপনাদের ভোটে এমপি হতে পারি, ইনশাআল্লাহ পূর্বধলার প্রতিটি মানুষকে আমার বুকের মধ্যে জায়গা দেবো।’

সোমবার দুপুরে পূর্বধলা উপজেলা হেলিপ্যাড মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু তাহের তালুকদার বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে নেতা-কর্মীরা পাশে ছিলেন এবং তাদের এই ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। তিনি নেতা-কর্মীদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি মহল বিভিন্ন এলাকায় গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

অভিযোগ করে বিএনপি প্রার্থী বলেন, কিছু এলাকায় পরিকল্পিতভাবে টাকা বিতরণ করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে গ্রামে গ্রামে পাহারা জোরদার করার নির্দেশ দেন তিনি। একই সাথে কেউ এমন অপতৎপরতায় জড়িত থাকলে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বাবুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুর রহিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকির, ইশতিয়াক আহমেদ বাবু, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব ও সদস্যসচিব সাজু আহমেদ প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল হেলিপ্যাড মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা মাঠে জড়ো হন।

ইএইচ

Link copied!