ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাজিরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:৫৬ পিএম

জাজিরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

শরীয়তপুরের জাজিরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোমবার দুপুরে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পদ্মা ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে শরীয়তপুরের নড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুরের দিকে বাসটি ঠান্ডার মোড় এলাকায় পৌঁছালে সড়কের দুই পাশে চলমান সংস্কার কাজের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ডোবায় উল্টে পড়ে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন। আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস ছালাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ইএইচ

Link copied!