ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ভোট দিতে বাড়ি ফিরছে মানুষ, দৌলতদিয়া ঘাটে ভিড়

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০১:৫২ পিএম

ভোট দিতে বাড়ি ফিরছে মানুষ, দৌলতদিয়া ঘাটে ভিড়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে মানুষ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে।

মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও বাসে চড়ে আসা মানুষ ফেরি থেকে নেমে গন্তব্যের দিকে রওনা হচ্ছেন।

পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চেও যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সাথে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পেয়েছেন কর্মজীবীরা। এ সুযোগে শহরে বসবাসরত মানুষ নিজ গ্রামে ফিরছেন।

চুয়াডাঙ্গাগামী যাত্রী কুদ্দুস মিয়া বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোট দিতে বাড়ি যাচ্ছি। দেশজুড়ে পরিবর্তনের হাওয়া বইছে। আশা করি, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারব।’

গার্মেন্টস কর্মী মো. মানিক শেখ বলেন, নির্বাচন উপলক্ষে কয়েক দিনের ছুটি পাওয়ায় ভোট দিতে গ্রামের বাড়ি খুলনা যাচ্ছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, নির্বাচন উপলক্ষে সোমবার রাত থেকেই ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। তবে ঘাটে যানবাহনের কোনো জট নেই। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

ইএইচ

Link copied!