ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানসহ পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা)

ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা)

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:২৮ এএম

জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানসহ পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গাইবান্ধায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা পাঁচ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার রাত পৌনে ৮টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত সাঘাটা উপজেলায় এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাইবান্ধা ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আতাউর রহমান আতা, সাঘাটা উপজেলা জাপার সদস্য সচিব মমিতুল হক নয়নসহ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে বিএনপিতে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবি টিটুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গা। এছাড়া কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএন

Link copied!