ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে ভোটগ্রহণ, ভোট দিতে দীর্ঘ লাইনে ভোটাররা

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:০৩ পিএম

বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে ভোটগ্রহণ, ভোট দিতে দীর্ঘ লাইনে ভোটাররা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জনগণের বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বরিশালের ৬টি সংসদীয় আসনের প্রতিটি কেন্দ্রে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে ভিড় করেন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী ও পুরুষ ভোটারদের ভোট দিতে দেখা যায়। কোনো ধরনের বিঘ্ন ছাড়া পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে নতুন ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন।

সকাল ৮টায় নগরীর রূপাতলী এলাকার রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। ভোট প্রদান শেষে তিনি বলেন, মানুষের দীর্ঘ অপেক্ষার পর এই কাঙ্ক্ষিত ভোট হচ্ছে। ভোটাররা যেন ভালোভাবে ভোট দিতে পারেন, সে ব্যাপারে প্রশাসনের কড়া নজরদারি প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন যে এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো থাকলেও চূড়ান্ত ফলাফল না পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। সারা দেশের মানুষ এখন ভোট গণনার অপেক্ষায় আছে। গণনার পরেই জানা যাবে কোন প্রার্থীর জয় হবে এবং কোন দল সরকার গঠন করে প্রধানমন্ত্রীর আসনে বসবে।

বরিশালে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে গোটা জেলাকে নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। ভোটের মাঠে পুলিশ, আনসার ও সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ১৯ হাজার ৯৩ জন এবং পুরুষ ভোটার ১১ লাখ ৩৬ হাজার ৪৬৭ জন। জেলায় মোট ৮৩৩টি ভোটকেন্দ্র রয়েছে।

অন্যদিকে বরিশাল-৫ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৩ হাজার ৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৬১৭ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৬৭৭ জন। এই আসনে মোট ১৭৬টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

জেএইচআর

Link copied!