ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আলমডাঙ্গায় পুকুরে ডুবে যমজ শিশুর মৃত্যু

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:৫৮ পিএম

আলমডাঙ্গায় পুকুরে ডুবে যমজ শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে হাসান নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গোরস্থানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসান উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। সে এবং তার ভাই হুসাইন যমজ ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইসরাইল হোসেনের স্ত্রী তাঁর দুই যমজ সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ির বড়রা শিশুদের বাড়িতে রেখে স্থানীয় কেন্দ্রে ভোট দিতে যান। ভোট দিয়ে ফিরে এসে মা হাসানকে আর বাড়িতে দেখতে পাননি। এরপর শুরু হয় খোঁজাখুঁজি।

একপর্যায়ে সকাল ১০টার দিকে বাড়ির অদূরে একটি পুকুরে হাসানের নিথর দেহ ভাসতে দেখা যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। যমজ দুই ভাইয়ের একজনকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম চলছে।

ভোট দেওয়ার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। ফুটফুটে শিশুটির এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

জেএইচআর

Link copied!