ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাহজাদপুরে পিতার ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:১২ পিএম

শাহজাদপুরে পিতার ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

মোবাইল ফোনে আসক্ত মেয়ে নামাজ না পড়ায় বকাঝকা করার কারণে পিতার ওপর অভিমান করে আত্মহত্যা করেছে লামিয়া সরকার নামের এক স্কুলছাত্রী। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চর কৈজুরি গ্রামে সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত লামিয়া সরকার চর কৈজুরি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

নিহত লামিয়ার ভাই বেলাল এবং স্বজনেরা জানান, মোবাইল ফোনে আসক্ত লামিয়া অত্যন্ত জেদি প্রকৃতির ছিল। জন্মের ৯ মাস বয়সে ওর মা ওকে রেখে অন্যত্র বিয়ে করেন। তখন থেকে সে সৎ মায়ের কাছে বড় হয়েছে। বয়স বাড়ার সাথে সাথে ওর মোবাইলে আসক্তিও বাড়ে।

টিকটক আর ফেসবুকে অতিরিক্ত সময় কাটানোয় লামিয়ার মোবাইল আসক্তি কমাতে নামাজ পড়ার জন্য পিড়াপিড়ি করতেন পিতা সাইদুল সরকার। দুইদিন আগে ফজরের ওয়াক্তে ডাকাডাকি করেও নামাজ না পড়ায় তাকে বকাঝকা করা হয়।

পিতার ওপর অভিমান করে তখন থেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দেয় লামিয়া। সেই অভিমান থেকেই সোমবার নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে সে আত্মহত্যা করে।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার উপপরিদর্শক মো. এমদাদুল হক জানান, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে লামিয়া। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

জেএইচআর

Link copied!