ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পূর্ব শত্রুতার জেরে দৌলতপুরে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:০৪ পিএম

পূর্ব শত্রুতার জেরে দৌলতপুরে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। 

সোমবার দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে এই ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জের ধরে হঠাৎ করেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষ ও গোলাগুলিতে রূপ নেয়। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলিবিদ্ধরা হলেন, আনিচুর রহমান, নবাব মাস্টার ও আশরাফুল। তাঁদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, আনিচুর রহমানের মেয়ের গলার চেইন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরবর্তীতে সেই বিরোধ দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং তার জের ধরেই সোমবারের এই গোলাগুলির ঘটনা ঘটে।

এই ঘটনায় মানিক, রিন্টু, সাদীপুরের শিহাব ও জালালসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। কেউ এখনো লিখিত অভিযোগ দায়ের করেননি বলে তিনি জানান। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রাম ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

জেএইচআর

Link copied!