ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রংপুরে ফলের দোকানে ভোক্তা অধিকারের জরিমানা

রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৪:৩৮ পিএম

রংপুরে ফলের দোকানে ভোক্তা অধিকারের জরিমানা

পবিত্র রমজান উপলক্ষে রংপুরে ফলের দোকান ও মাছ বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার দুপুরে মহানগরীর সিটি বাজার এলাকায় পরিচালিত এই অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রি ও লাইসেন্সের মেয়াদ না থাকায় দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সিটি বাজারে দেখা যায়, সাধারণ মানুষ হাতেগোনা কয়েকজন আড়তদারের কাছে জিম্মি হয়ে পড়েছেন। আড়তগুলোতে তিউনিসিয়া, মদিনা, মরিয়মসহ বিভিন্ন দামী ব্র্যান্ডের নাম দিয়ে কেজি প্রতি এক থেকে দেড় হাজার টাকায় খেজুর বিক্রি হচ্ছে। যা সরকার নির্ধারিত দরের চেয়ে কয়েকগুণ বেশি।

ব্যবসায়ীরা কিছু নিম্নমানের খেজুর ৩০০ টাকা কেজিতে বিক্রি করলেও সেগুলোর উৎপাদন বা মেয়াদের কোনো তারিখ প্যাকেটে উল্লেখ নেই। এ বিষয়ে বড় আড়তদার মোজাম্মেল হোসেন কবীর দাবি করে জানান, এবার পাইকারি পর্যায়েই খেজুরের দাম অনেক বেশি, তাই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

এদিকে মাছ বাজারে রঙিন লাইট জ্বালিয়ে মাছের প্রকৃত রং আড়াল করার অভিযোগে অভিযান চালায় অধিদপ্তর। তবে ব্যবসায়ী নেতাদের অনুরোধে একদিনের সময় দিয়ে এদিন জরিমানা থেকে বিরত থাকে কর্তৃপক্ষ। বাজার করতে আসা সাধারণ ক্রেতারা আক্ষেপ করে বলেন, রমজানে সব দেশে দাম কমলেও আমাদের দেশে পণ্যের দাম বাড়ছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, জনস্বার্থে আমাদের এই তদারকি অভিযান শুরু হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও অনিয়ম রোধে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!