ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাবনার আটঘরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, চালক নিহত

পাবনা প্রতিনিধি

পাবনা প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৩:৫০ পিএম

পাবনার আটঘরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, চালক নিহত

পাবনার আটঘরিয়ায় মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগেছে। 

বুধবার সকাল ৭টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই কায়ুম হোসেন নামের ২২ বছর বয়সী এক ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত কায়ুম চাটমোহর উপজেলার রেলবাজার জগতলা নতুনপাড়া গ্রামের মো. মানিকের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালবোঝাই ট্রাকটি চাটমোহর থেকে পাবনার দিকে যাচ্ছিল। বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি সজোরে গাছের সাথে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ট্রাকের ভেতরে থাকা আরও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করেছে এবং এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সাতসকালে এমন দুর্ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জেএইচআর

Link copied!